Bidyut Chandra Barman
২৩ আগস্ট ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আরিফুর রহমান সভাপতি
মোঃ জহির রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত

২১ আগস্ট ২০২৬ ইং তারিখ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ জনাব ফরহাদ মজহার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসাইন, চেয়ারম্যান, জাতীয় জনতার জোট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুজ্জামান হীরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিজেপি। এছাড়াও আকিজ বেকার্স গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

জাতীয় সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের কণ্ঠভোটে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুর রহমান সভাপতি এবং মোঃ জহির রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া কণ্ঠভোটে নির্বাচিত অন্যান্য পদধারীরা হলেন—
সাংগঠনিক সম্পাদক:মোঃ মইন উদ্দিন গাজী
দপ্তর সম্পাদক: মোঃমানিক মিঞা
অর্থ বিষয়ক সম্পাদক:সালাউদ্দিন আহমেদ
ধর্ম বিষয়ক সম্পাদক:মোঃ আল আমিন
প্রচার ও প্রকাশনা সম্পাদক:মোঃ আল আমিন
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক:মোঃ শাকিল আহমেদ
আইন বিষয়ক সম্পাদক:মোঃ নাজমুল হক
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক:আব্দুল কাইয়ুম

সম্মেলনে নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুর রহমান জানান, সংগঠনের বাকি পদগুলো আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিক্রয় পেশাজীবীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু কর্মক্ষেত্রে তাদের অনেকেই ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও সুনির্দিষ্ট নীতিমালার অভাবে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বক্তারা আরও বলেন, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হলে দেশের সকল বিক্রয় পেশাজীবীর অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুর রহমান সকল বিক্রয় পেশাজীবীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “একতাই শক্তি, একতাই মুক্তি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সকল বিক্রয় পেশাজীবীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় BSPA কাজ করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনোদের চ্যালেঞ্জে ২৭-এর চাঁন মোহনগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থীকে ঘিরে নতুন প্রত্যাশা

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাশিয়ানীতে ২ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পোড়ালো উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর

অসুস্থ না হয়েও অসুস্থতার কারন দেখিয়ে ক্লাস ফাঁকি সংবাদ শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ-

নিসচা মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন, সভাপতি আবু তাহের ও সম্পাদক মেরাজ

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

কক্সবাজার বাস টার্মিনালে ৬ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

১০

বগুড়ায় নাবিলা পরিবহনের ধা ক্কা য় চারজন আ হ ত

১১

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, দৈনিক বাংলার সংবাদকে এম এ রউফের নিন্দা ও প্রতিবাদ

১২

দুবাই অনুষ্ঠিত সর্বশেষ ইউএই লটারি লাকি ডে ড্র-এর পর বেশ কয়েকজন অংশগ্রহণকারী নগদ পুরস্কার জিতেছেন

১৩

সাংস্কৃতিক কর্মী অনিক আচার্যের জন্মদিন আজ

১৪

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার,

১৫

যশোর অভয়নগরে অস্ত্র ও গুলিসহ আটক -৩

১৬

বেসরকারি হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের

১৭

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১৮

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল,!

১৯

আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের

২০