Bidyut Chandra Barman
২৪ আগস্ট ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

চট্টগ্রামে বসবাসরত সেনবাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ এম্বার এসেন্স রেস্টুরেন্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সেনবাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় নাজমুল হাসান মিঠুকে সভাপতি এবং ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা ও পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক সামছুল হুদা সবুজ। সভায় সভাপতিত্ব করেন পরিষদের নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান মিঠু।

পরিচিতি সভায় বক্তারা বলেন, সেনবাগের মানুষের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সেনবাগ পেশাজীবী পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চট্টগ্রামে বসবাসরত সেনবাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, “সেনবাগ আমাদের-আমরা সেনবাগের”-এই প্রত্যয়কে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি বা পেশাগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সেনবাগের সামগ্রিক কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে চট্টগ্রামে বসবাসরত সেনবাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন এবং সেনবাগের মানুষের কল্যাণে পরিষদের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনোদের চ্যালেঞ্জে ২৭-এর চাঁন মোহনগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থীকে ঘিরে নতুন প্রত্যাশা

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাশিয়ানীতে ২ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পোড়ালো উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর

অসুস্থ না হয়েও অসুস্থতার কারন দেখিয়ে ক্লাস ফাঁকি সংবাদ শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ-

নিসচা মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন, সভাপতি আবু তাহের ও সম্পাদক মেরাজ

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

কক্সবাজার বাস টার্মিনালে ৬ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

১০

বগুড়ায় নাবিলা পরিবহনের ধা ক্কা য় চারজন আ হ ত

১১

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, দৈনিক বাংলার সংবাদকে এম এ রউফের নিন্দা ও প্রতিবাদ

১২

দুবাই অনুষ্ঠিত সর্বশেষ ইউএই লটারি লাকি ডে ড্র-এর পর বেশ কয়েকজন অংশগ্রহণকারী নগদ পুরস্কার জিতেছেন

১৩

সাংস্কৃতিক কর্মী অনিক আচার্যের জন্মদিন আজ

১৪

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার,

১৫

যশোর অভয়নগরে অস্ত্র ও গুলিসহ আটক -৩

১৬

বেসরকারি হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের

১৭

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১৮

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল,!

১৯

আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের

২০