Bidyut Chandra Barman
২৪ আগস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর অভয়নগরে অস্ত্র ও গুলিসহ আটক -৩

যশোর অভয়নগরে অস্ত্র ও গুলিসহ আটক -৩

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
যশোরের অভয়নগরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে দেশীয় একটি শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।.শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে অভয়নগর থানার চলিশিয়া বাগমারা গ্রামস্থ হালিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, অভয়নগর থানার ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আল আমিন শেখ (২৮), বুইকরা এলাকার নেছার আলী খাঁর ছেলে মো. বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মোক্তার গাজীর ছেলে মো. জুয়েল গাজী (৩০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের উপপরিদর্শক মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম বাগমারা গ্রামের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালায়। সেখান থেকে প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আল আমিন শেখ তার প্যান্টের পেছনে গোঁজানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং পকেট থেকে দুই রাউন্ড তাজা গুলি বের করে দেন।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে মামলার অন্যতম সহযোগী মো. জুয়েল গাজীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনোদের চ্যালেঞ্জে ২৭-এর চাঁন মোহনগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থীকে ঘিরে নতুন প্রত্যাশা

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাশিয়ানীতে ২ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পোড়ালো উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর

অসুস্থ না হয়েও অসুস্থতার কারন দেখিয়ে ক্লাস ফাঁকি সংবাদ শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ-

নিসচা মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন, সভাপতি আবু তাহের ও সম্পাদক মেরাজ

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

কক্সবাজার বাস টার্মিনালে ৬ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

১০

বগুড়ায় নাবিলা পরিবহনের ধা ক্কা য় চারজন আ হ ত

১১

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, দৈনিক বাংলার সংবাদকে এম এ রউফের নিন্দা ও প্রতিবাদ

১২

দুবাই অনুষ্ঠিত সর্বশেষ ইউএই লটারি লাকি ডে ড্র-এর পর বেশ কয়েকজন অংশগ্রহণকারী নগদ পুরস্কার জিতেছেন

১৩

সাংস্কৃতিক কর্মী অনিক আচার্যের জন্মদিন আজ

১৪

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার,

১৫

যশোর অভয়নগরে অস্ত্র ও গুলিসহ আটক -৩

১৬

বেসরকারি হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের

১৭

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১৮

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল,!

১৯

আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের

২০