Bidyut Chandra Barman
২৩ আগস্ট ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল,!

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল,!

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট ২০২৬, রবিবার*: চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি। চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণ, পৃথক মজুরি বোর্ড গঠন এবং চলমান আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১২টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ।

সভার আগে মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে চা শ্রমিক ফেডারেশনের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন। আরও বক্তব্য রাখেন চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষ্ণ দাস অলমিক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সদস্য সচিব জনক লাল দেশওয়ারা, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কাজল রায়, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য সহ বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে চা শ্রমিকরা খেয়ে না খেয়ে আধপেটা থেকে হাড়ভাঙা পরিশ্রম করে বাগানের উৎপাদন বৃদ্ধি করছে। অথচ মালিকরা লাভবান হলেও শ্রমিকদের মজুরি দিচ্ছে মাত্র ১৮৭ টাকা। এই মজুরি দিয়ে শ্রমিকদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০২ সালে চা শ্রমিকরা ৩০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের সাথে প্রতারণা করে মালিকদের সাথে মিটিং করে ৫০ টাকা বৃদ্ধি করে ১৭০ টাকা মজুরি ঘোষণা করেন। ২০২৩ সালের ১০ আগস্ট ৫ শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত করে অগণতান্ত্রিক গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেটের মেয়াদ ৯ আগস্ট ২০২৬ শেষ হওয়ার পরদিন মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ ৫ শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত করে ১৯৬ টাকা মজুরি ঘোষণা করে। যা অযৌক্তিক ও চরম অগণতান্ত্রিক।

সভা থেকে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০ টাকা নির্ধারণ, পৃথক মজুরি বোর্ড গঠন, শ্রমিক স্বার্থবিরোধী ২০২৩ সালের গেজেট বাতিল, চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা ও ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা মজুরি বৃদ্ধির লড়াইয়ে চা বাগানে আন্দোলনরত সকলকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনোদের চ্যালেঞ্জে ২৭-এর চাঁন মোহনগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থীকে ঘিরে নতুন প্রত্যাশা

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাশিয়ানীতে ২ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পোড়ালো উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর

অসুস্থ না হয়েও অসুস্থতার কারন দেখিয়ে ক্লাস ফাঁকি সংবাদ শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ-

নিসচা মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন, সভাপতি আবু তাহের ও সম্পাদক মেরাজ

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

কক্সবাজার বাস টার্মিনালে ৬ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

১০

বগুড়ায় নাবিলা পরিবহনের ধা ক্কা য় চারজন আ হ ত

১১

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, দৈনিক বাংলার সংবাদকে এম এ রউফের নিন্দা ও প্রতিবাদ

১২

দুবাই অনুষ্ঠিত সর্বশেষ ইউএই লটারি লাকি ডে ড্র-এর পর বেশ কয়েকজন অংশগ্রহণকারী নগদ পুরস্কার জিতেছেন

১৩

সাংস্কৃতিক কর্মী অনিক আচার্যের জন্মদিন আজ

১৪

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার,

১৫

যশোর অভয়নগরে অস্ত্র ও গুলিসহ আটক -৩

১৬

বেসরকারি হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের

১৭

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১৮

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল,!

১৯

আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের

২০