Bidyut Chandra Barman
২৩ আগস্ট ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেসরকারি হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের

বেসরকারি হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সরকারি হাসপাতালে চাকুরি করেও প্রাইভেট হাসপাতালের মালিকানা থাকার অভিযোগের প্রমাণ মেলায় বিভাগীয় মামলা হয়েছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে। তবে ডা. মাহফুজ রায়হানের দাবি বর্তমানে তার কোন শেয়ার নেই ওই বেসরকারি হাসপাতালে। চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতালের মালিকানা থাকায় এই মামলা হয়েছে তার বিরুদ্ধে। তিনি এর আগে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কর্মরত ছিলেন।

ডা. মাহফুজ রায়হান বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকলে তার বিরুদ্ধে হওয়া বিভাগীয় মামলার প্রজ্ঞাপনে তার কর্মস্থল ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল বলে উল্লেখ করা হয়। সরকারি কর্মকর্তা হয়েও কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ব্যবসা-বানিজ্য ও ম্যাক্স হাসপাতালের শেয়ার থাকার অভিযোগ পায় তদন্ত কমিটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করেছে।

জানা যায়, সরকারি চাকুরি করলেও ডা. মাহফুজ রায়হান চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের উল্টো দিকে রাস্তার ওপারেই গড়ে উঠা ম্যাক্স হাসপাতালে মালিকানা রয়েছে এমন অভিযোগ পায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এনিয়ে সম্প্রতি আরও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলার ঘটনা ঘটেছে। ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় বলে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়।

এনিয়ে গত ১৬ জুলাই এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে তাকে পত্রপ্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত অথবা উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এবিষয়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মাহফুজ রায়হান মুঠোফোনে জানান, ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকা নিয়ে ১৯ জন ডাক্তারের নাম এসেছিল। তারমধ্যে আমিসহ বেশ কয়েকজন ডাক্তার যে শেয়ারগুলো কিনেছিল, তা এক বছর আগেই শেয়ার হস্তান্তর করে দেয়া হয়েছিল। কিন্তু আগের একটি চুক্তিপত্র অনুযায়ী ভুলক্রমে আমাদের নামেও অভিযোগ এসেছে। এর জবাব দেয়া হয়েছে। ভুলক্রমে এইরকমভাবে আরো ৮-১০ জন চিকিৎসকের বিরুদ্ধেও বিভাগীয় মামলার প্রজ্ঞাপন এসেছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সকল বিক্রয় পেশাজীবীকে BSPA-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আরিফুর রহমান

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

টুনটুনি পাখি – এম এইচ রশিদ

কক্সবাজারে উন্নয়ন ও পর্যটন শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

বেলকুচি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চর মেটুয়ানী কিং ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১

তমা হত্যা মামলাঃ নতুন করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ, ব্যবসায়ী হযরত আলীর প্রতিবাদ

ঘটনার ১৩ বছর পর যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

পুরোনোদের চ্যালেঞ্জে ২৭-এর চাঁন মোহনগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থীকে ঘিরে নতুন প্রত্যাশা

১০

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

১১

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

কাশিয়ানীতে ২ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পোড়ালো উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর

১৩

অসুস্থ না হয়েও অসুস্থতার কারন দেখিয়ে ক্লাস ফাঁকি সংবাদ শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ-

১৪

নিসচা মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন, সভাপতি আবু তাহের ও সম্পাদক মেরাজ

১৫

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১

১৬

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

১৭

কক্সবাজার বাস টার্মিনালে ৬ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক

১৮

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

১৯

বগুড়ায় নাবিলা পরিবহনের ধা ক্কা য় চারজন আ হ ত

২০