Bidyut Chandra Barman
২৫ আগস্ট ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

মুহাম্মদ আকাশ , বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের যোগদান ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১১তম পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মিজ মাম্যাচিং।

এ সময় সম্মানিত সদস্য হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেন চনুমং, মং ক্যনু, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খেয়াং, মিজ উম্যাসিং ও মিজ কাজী নিরুতাজ বেগম।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান মিজ মাম্যাচিং বলেন, “বান্দরবানের মানুষের কল্যাণ ও জেলার সার্বিক উন্নয়নে পরিষদের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পরিষদের নতুন কার্যক্রম শুরু হলো। জেলার জনগণের সেবা নিশ্চিত করতে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

তিনি নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনে পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বান্দরবানের উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সদস্যরাও জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার মুহাঃ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ দিদারুল আলম, পরিষদের ন্যস্ত বিভাগের প্রধানগণ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠালিয়ার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের গেটের উদ্বোধন

নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নি*হত!

অবশেষে সেই বাবুল নামেই মিললো পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ!

কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু

তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য

আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

বেতাগীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গীতার শিক্ষা মানুষকে দেবত্বে উন্নীত করে

১০

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

১১

দুবাই শারজাহতে তাদের তিনতলা অ্যাপার্টমেন্ট থেকে পড়ে সাত বছর বয়সী এক ভারতীয় প্রবাসী শি*শুর মৃ*ত্যু হয়েছে

১২

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদী জমায়েত’: সার কেলেঙ্কারী বন্ধ ও পাটসহ কৃষি পণ্যের লাভজনক মূল্যের দাবি

১৩

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে ইসলামী আন্দোলন মক্কা মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৪

আদালতের নির্দেশে ইসলামী ইন্স্যুরেন্সের ২৭ আগস্ট এজিএম স্থগিত- এবার বোর্ড সংস্কারের দাবি

১৫

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৬

বান্দরবানের তিন পার্বত্য উপজেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ

১৭

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৮

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ ড্র

১৯

ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান

২০