Bidyut Chandra Barman
২৫ আগস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাশিয়ানী রেল জংশনে ছিনতাই, আটক ১

কাশিয়ানী রেল জংশনে ছিনতাই, আটক ১

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

কাশিয়ানী রেল জংশন স্টেশনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ছিনতাই এবং গাজা বিক্রয় ও সেবনের অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীর ব্যাগ ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে এক ছিনতাইকারী আটক হয়েছে।

স্থানীয়রা জানান, ট্রেন ছাড়ার মুহূর্তে এক যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড় দেয় দুর্বৃত্তরা। এ সময় উপস্থিত যাত্রী ও এলাকাবাসী ধাওয়া করে সাজ্জাদ নামের এক ছিনতাইকারীকে আটক করে।

আটককৃতের নাম সাজ্জাদ শেখ, পিতা মুকুল শেখ, গ্রাম কৃষ্ণপুর, থানা আলফাডাঙ্গা, জেলা ফরিদপুর।

এ ঘটনায় তার আরও দুই সহযোগীর নাম পাওয়া গেছে। তারা হলেন:
১. রুবেল শেখ, পিতা: মামুন শেখ, গ্রাম: কৃষ্ণপুর, থানা: আলফাডাঙ্গা, জেলা: ফরিদপুর
২. রুবেল, গ্রাম: মালা, থানা: আলফাডাঙ্গা, জেলা: ফরিদপুর

পরে কাশিয়ানী রেল জংশনে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি সদস্যরা আটক সাজ্জাদকে কাশিয়ানী থানায় হস্তান্তর করেন।

কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

যাত্রীরা অভিযোগ করেন, কাশিয়ানী জংশন এলাকায় ছিনতাইয়ের পাশাপাশি প্রকাশ্যে গাজা বিক্রি ও সেবন চলে। এতে ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত এ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও মাদকবিরোধী অভিযানের দাবি জানান।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এলাকায় নজরদারি বাড়ানো হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ইউএনও নুরজাহান আক্তার সাথী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা

সাংবাদিকের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন

হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) পুলিশের মাধ্যমে ০৪ জন ব্যক্তির ৮,৬১,০০০টাকা এবং ৩১ জন ব্যক্তির ৩১টি মোবাইল উদ্ধার

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার

কাশিয়ানী রেল জংশনে ছিনতাই, আটক ১

কাশিয়ানীতে ২.৫০ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু

১০

বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক!

১১

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

১২

মুখোশের আড়ালে – মাধুরী ব্যানার্জী

১৩

​পাসের আগেই যোগদান! পীরগাছায় জালিয়াতির সনদে শিক্ষক এমপিওভুক্তির পাঁয়তারা

১৪

১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

১৫

মন খারাপের দেশ – তাছলিমা আক্তার মুক্তা

১৬

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

১৭

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৮

আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

১৯

বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা

২০