Bidyut Chandra Barman
২৭ আগস্ট ২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাট উপজেলায় গত ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই অনুদানের চেক তুলে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারও নেই। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশে আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। তবে আমরা কেবল আর্থিক অনুদান দিয়েই থেমে থাকতে চাই না; বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে এসব পরিবারের পাশে থাকার মাধ্যমেই তা প্রমাণ করবে।

নিহত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এই পরিবারগুলোতে যেসকল শিশু রয়েছে, তাদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ জোগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একইসাথে স্বজনহারা এই পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থায়িত্ব ফেরাতে প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জন করে সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, এই এলাকার যুবকদের যারা প্রলোভন দেখিয়ে সাগরপথে বা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠায়, আপনারা সেইসব দালালদের পরিচয় প্রকাশ্যে আনুন। তাদের তথ্য আমাদের দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসন-২২ এর সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন কানাইঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। তাছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে স্কুলছাত্রীকে ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে — মোঃ আরিফুর রহমান

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

টাঙ্গাইল ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি ঔষধ ভূঞাপুরে জব্দ, জনমনে তোলপাড়

বগুড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বারঘরিয়ায় ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণকাজ উদ্বোধন

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

পাকিস্তান আমলের কমিউনিটি সেন্টার দখলমুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার দাবি

১০

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

১১

সিরাতুন্নবি (সা.) উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান

১৩

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

কাঁঠালিয়ায় নদীগর্ভে বিলীন স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

১৫

রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান পেলেন বাগাতিপাড়ার ফাতেমা

১৭

বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের অংশগ্রহণ

১৮

পাঁচবিবি দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়

১৯

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন

২০