Bidyut Chandra Barman
২৮ আগস্ট ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঁঠালিয়ায় নদীগর্ভে বিলীন স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

কাঁঠালিয়ায় নদীগর্ভে বিলীন স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

মোঃইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় মাঠ ও বিদ্যালয় ভবন রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, সাবেক সভাপতি ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় বিদ্যালয়ের মাঠের সম্মুখে পাকা সড়কের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আক্তার হোসেন নিজাম মীরবরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, নদীভাঙনের কারণে বিদ্যালয়ের খেলার মাঠের একটি বড় অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাঠ না থাকায় তারা খেলাধুলা করতে পারছে না। একই সঙ্গে বিদ্যালয়ের ভবনও বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় বিদ্যালয়ের ভবনটিও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

শিক্ষার্থীরা বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের কাছে আমাদের বিনীত আবেদন, অনতিবিলম্বে নদীভাঙন থেকে আমাদের বিদ্যালয়ের মাঠ ও ভবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা মাঠ হারিয়ে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। তাই দ্রুত আমাদের বিদ্যালয়ের মাঠটি রক্ষা করার ব্যবস্থা করা প্রয়োজন।”

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মো. আক্তার হোসেন নিজাম মীরবর বলেন, “মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল যখন এখানে এসেছিলেন, তখন তিনি বিদ্যালয়ের মাঠের বর্তমান পরিস্থিতি দেখেছেন। তিনি মাঠটি কীভাবে রক্ষা করা যায় এবং প্রয়োজনে কীভাবে মাঠের পরিধি বাড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

বক্তারা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিদ্যালয়ের খেলার মাঠ পুনরুদ্ধার ও সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে স্কুলছাত্রীকে ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে — মোঃ আরিফুর রহমান

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

টাঙ্গাইল ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি ঔষধ ভূঞাপুরে জব্দ, জনমনে তোলপাড়

বগুড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বারঘরিয়ায় ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণকাজ উদ্বোধন

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

পাকিস্তান আমলের কমিউনিটি সেন্টার দখলমুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার দাবি

১০

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

১১

সিরাতুন্নবি (সা.) উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান

১৩

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

কাঁঠালিয়ায় নদীগর্ভে বিলীন স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

১৫

রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান পেলেন বাগাতিপাড়ার ফাতেমা

১৭

বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের অংশগ্রহণ

১৮

পাঁচবিবি দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়

১৯

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন

২০