Bidyut Chandra Barman
২৮ আগস্ট ২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি ঔষধ ভূঞাপুরে জব্দ, জনমনে তোলপাড়

টাঙ্গাইল ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি ঔষধ ভূঞাপুরে জব্দ, জনমনে তোলপাড়

রিমন হোসেন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকা থেকে এক ট্রাক সরকারি ওষুধ জব্দের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) মধ্য রাতে স্থানীয় জনতার সহায়তায় ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ওষুধবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

প্রাথমিক অবস্থায় জানা গেছে জব্দ করা ঔষধের মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকার মত।
জানা গেছে, জব্দকৃত ওষুধের চালানটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি তদন্তে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) মোঃ নয়িম মোহাম্মাদ সোহেল বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জব্দকৃত ওষুধের বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে ডাঃ মোঃ আলমগীর কবিরকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুর আলম মঞ্জু বলেন, “সরকারি ওষুধ পরিবহন ও সংরক্ষণ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। ভূঞাপুরে জব্দ হওয়া ওষুধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”তিনি এই সময় বিস্তারিত জানার জন্য ঘাটাইল স্বাস্থ্যকম্পক্সে অবস্থান করছেন বলে জানান।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, “বুধবার রাতে গোবিন্দাসী টি-রোড এলাকায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওষুধবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।”
এদিকে, সরকারি ওষুধ কীভাবে এবং কোন উদ্দেশ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে নেওয়া হচ্ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে স্কুলছাত্রীকে ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে — মোঃ আরিফুর রহমান

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

টাঙ্গাইল ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি ঔষধ ভূঞাপুরে জব্দ, জনমনে তোলপাড়

বগুড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বারঘরিয়ায় ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণকাজ উদ্বোধন

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

পাকিস্তান আমলের কমিউনিটি সেন্টার দখলমুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার দাবি

১০

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

১১

সিরাতুন্নবি (সা.) উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান

১৩

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

কাঁঠালিয়ায় নদীগর্ভে বিলীন স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

১৫

রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান পেলেন বাগাতিপাড়ার ফাতেমা

১৭

বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের অংশগ্রহণ

১৮

পাঁচবিবি দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়

১৯

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন

২০