Bidyut Chandra Barman
২৮ আগস্ট ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতাগীতে স্কুলছাত্রীকে ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বেতাগীতে স্কুলছাত্রীকে ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মোঃ সোহেল রানা ( বরগুনা )

বরগুনার বেতাগী উপজেলার ১ নং বিবিচিনি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দেশান্তকাঠি গ্রামে এক স্কুলছাত্রীকে ব্যবহার করে স্থানীয় বিএনপি নেতা লোকমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তালগাছিয়া দেশান্তকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মারুফা ( ১৪ ) বয়সী ছাত্রীকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বিএনপি নেতা লোকমানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা হয়। তবে সরেজমিনে অনুসন্ধানে ওই অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।

মারুফার পরিবারের সদস্যদের দাবি, কিছু ব্যক্তি টাকা দেওয়ার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে একটি ভিডিও ধারণ করান। পরে সেই ভিডিও ব্যবহার করে লোকমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে ওই মারুফার সঙ্গে কথা বললে সে গণমাধ্যমকর্মীদের কাছে ভিন্ন বক্তব্য দেয়। তার দাবি, মিজানুর নামে এক ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রলোভন ও ভয় দেখিয়ে একটি ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে তার চাচা লোকমানের বিরুদ্ধে অপকর্মের কথা বলা হয়েছে। তবে এসব বক্তব্য তার নিজের নয় এবং লোকমান তার বাবার বয়সী একজন আত্মীয়তুল্য ব্যক্তি বলেও সে জানায়।

পরিবারের সদস্যরা জানান, মারফা বাবা প্রায় এক বছর আগে মারা গেছেন। তার মা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারাও জানেন বলে দাবি পরিবারের।

মারুফার ভাই-বোনদের সঙ্গে কথা বললে তারা বলেন, লোকমান তাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচিত ও আত্মীয়তুল্য সম্পর্কের। তিনি ঢাকায় থাকাকালে তাদের বোন ওই পরিবারের সঙ্গে থেকেছে এবং বিভিন্ন সময়ে লোকমান তাদের সহযোগিতা করেছেন। তাদের দাবি, লোকমানকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য ছড়ানো হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে মিজানুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা লোকমান বলেন, ওই মেয়েটি আমার মেয়ে বয়সী। তার মাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এলাকার মানুষ জানেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার কিছু শত্রুপক্ষ ওই পরিবারকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর চেষ্টা করছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আমি প্রশাসনের মাধ্যমে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাই।

বেতাগী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, এ বিষয়ে প্রাথমিকভাবে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে স্কুলছাত্রীকে ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে — মোঃ আরিফুর রহমান

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

টাঙ্গাইল ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি ঔষধ ভূঞাপুরে জব্দ, জনমনে তোলপাড়

বগুড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বারঘরিয়ায় ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণকাজ উদ্বোধন

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

পাকিস্তান আমলের কমিউনিটি সেন্টার দখলমুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার দাবি

১০

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

১১

সিরাতুন্নবি (সা.) উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান

১৩

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

কাঁঠালিয়ায় নদীগর্ভে বিলীন স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

১৫

রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান পেলেন বাগাতিপাড়ার ফাতেমা

১৭

বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের অংশগ্রহণ

১৮

পাঁচবিবি দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়

১৯

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন

২০