Bidyut Chandra Barman
২৪ আগস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার,

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার,

মোঃ রেজাউল করিম, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় গাড়ির চালক জাবেদ আহমদ (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সদরপুর গ্রামের জামালের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়—হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে গাঁজা সুনামগঞ্জের দিকে নেওয়া হচ্ছে।
পরে উপপরিদর্শক মোঃ আতাউর রহমান সজীবের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে ঢাকা মেট্রো-গ-১৩-০৬১৪ নম্বরের প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করা হয়।

স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়ির পেছনের অংশ থেকে গেঞ্জি, স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ৪০টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে চারটি বড় প্যাকেটে ২০ কেজি এবং ২০টি ছোট প্যাকেটে আরও ২০ কেজি গাঁজা পাওয়া যায়। ডিজিটাল ওজন যন্ত্রে তাৎক্ষণিকভাবে গাঁজার ওজন নিশ্চিত করা হয়।
অভিযানে গাঁজার পাশাপাশি ব্যবহৃত প্রাইভেটকার ও চালকের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার জাবেদ আহমদের সঙ্গে তার চাচা গুলজার মিয়া (৪০) ও দাদা সিরাজ মিয়াকে (৬৬) পলাতক আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, সিরাজ মিয়ার বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় আগের তিনটি মাদক মামলা রয়েছে।
উদ্ধার হওয়া গাঁজা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য ২০ গ্রাম নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়েছে। জব্দকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শান্তিগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলাটির তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য

আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

বেতাগীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গীতার শিক্ষা মানুষকে দেবত্বে উন্নীত করে

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

দুবাই শারজাহতে তাদের তিনতলা অ্যাপার্টমেন্ট থেকে পড়ে সাত বছর বয়সী এক ভারতীয় প্রবাসী শি*শুর মৃ*ত্যু হয়েছে

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদী জমায়েত’: সার কেলেঙ্কারী বন্ধ ও পাটসহ কৃষি পণ্যের লাভজনক মূল্যের দাবি

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে ইসলামী আন্দোলন মক্কা মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ

১০

আদালতের নির্দেশে ইসলামী ইন্স্যুরেন্সের ২৭ আগস্ট এজিএম স্থগিত- এবার বোর্ড সংস্কারের দাবি

১১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

১২

বান্দরবানের তিন পার্বত্য উপজেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ

১৩

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ ড্র

১৫

ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান

১৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

১৭

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

হরিণাকুণ্ডুতে মাদক সেবনকালে গ্রেফতার ১: আদালতে ৬ মাসের কারাদন্ড

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

২০