Bidyut Chandra Barman
১৯ আগস্ট ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাল ওয়ারিশ সনদে পালিত পুত্রের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

জাল ওয়ারিশ সনদে পালিত পুত্রের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জাল তথ্য দিয়ে উত্তরাধিকার সনদ সংগ্রহ করে জমির হোল্ডিং নিজের নামে চালুর অভিযোগ উঠেছে মোঃ ফিরোজ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেছেন জমির ওয়ারিশরা।

অভিযোগে বলা হয়, তফশিলভুক্ত জমির মূল মালিক ছিলেন মরহুম মীর আবেদ আলী। তার মৃত্যুর পর এক ছেলে মীর তোফের আলী ও চার মেয়ে—মরিয়ম, জরিনা বেগম, লালবানু ও শহর বানু—ওয়ারিশ হন। পরে মীর তোফের আলী নিঃসন্তান অবস্থায় মারা গেলে তার অংশের ওয়ারিশ হন চার বোন।

অভিযোগকারীদের দাবি, ফিরোজ আলী ছিলেন মীর তোফের আলীর পালিত পুত্র। তার জন্মদাতা পিতা অন্য ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি নিজেকে তোফের আলীর ওয়ারিশ দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে উত্তরাধিকার সনদ সংগ্রহ করেন। পরে ওই সনদ ব্যবহার করে তফশিলভুক্ত জমির হোল্ডিং নিজের নামে চালু ও খারিজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, তথ্য গোপন করে মীর ফিরোজ আলী ওরেশ সার্টিফিকেট নিয়েছে। এটা আমাদের ভুল হয়েছে, তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

গত ১ ও ২ জুন ২০২৬ তারিখে বিষয়টি জানাজানি হলে জমির প্রকৃত ওয়ারিশরা ঝিলিম ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে যোগাযোগ করেন। সেখানে জাল তথ্যের মাধ্যমে উত্তরাধিকার সনদ সংগ্রহ ও তা ব্যবহার করার অভিযোগের বিষয়টি জানতে পারেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

অভিযুক্ত মীর ফিরোজ আলীর বলেন, আমাকে আমার পালিত বাবা জীবিত অবস্থায় আমাকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে।

চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, দত্তক নেওয়া পুত্র সেই পিতার সম্পত্তির ওরেসডার হয়না। যদি মীর ফিরোজ আলী এমন জালিয়াতি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কলম্বিয়ার ভূমিকম্প পরবর্তী মানবিক সহায়তা

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে শান্তি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান

হ্নীলার মগপাড়া থেকে ইয়াবার চালান উদ্ধার হলেও প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা

১০

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১

১১

জাল ওয়ারিশ সনদে পালিত পুত্রের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

১২

শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল

১৩

ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী

১৪

উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭; প্রতিবন্ধী স্কুল কাগজেই সব, বাস্তবে ফাঁকা

১৫

এপিবিএন ক্যাম্পে ১৩ ফুটের অজগর, বনে অবমুক্ত

১৬

জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা সামসাদ জাহান তানিয়াকে সম্মাননা

১৭

​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

১৮

স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান

১৯

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২০