Bidyut Chandra Barman
১৯ আগস্ট ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

​নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের বড়লেখায় ইলেকট্রিশিয়ান ইলিয়াছ হোসাইনের (৩৮) আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া পলি ক্লিনিকের স্টাফ নার্স লাক্সমী রংডিকে (২৪) কেন্দ্র করে ওঠা গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ। স্থানীয় একটি সূত্রে ছড়ানো গুঞ্জন—ক্লিনিক থেকে লাক্সমীকে অব্যাহতি না দেওয়াকে কেন্দ্র করে ঘটনার জটিলতা তৈরি হয়েছিল—বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন তিনি।

​ডা. তানভীর আহমেদ জানান, পলি ক্লিনিকের প্রশাসনিক ও চাকরির নিয়ম মেনেই লাক্সমীকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছিল। অব্যাহতি সংক্রান্ত কোনো জটিলতা বা বাধার প্রশ্নই ওঠে না।

​ঘটনার বিবরণ দিয়ে ডা. তানভীর বলেন,

​”আনুমানিক ৩-৪ মাস আগে লাক্সমী রংদে আমার কাছে এসে জানান যে তিনি ঢাকায় একটি চাকরির জন্য আবেদন করতে চান এবং তার জন্য অভিজ্ঞতার সনদ (Experience Certificate) প্রয়োজন। আমি তাকে আশ্বস্ত করি এবং পরবর্তীতে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী তাকে অভিজ্ঞতার সনদ প্রদান করি। তিনি সেই সনদ দিয়ে আবেদনও করেন। তবে তিনি সেখানে চাকরি পেয়েছেন কি না, সে বিষয়ে পরবর্তীতে আমার কাছে আর কোনো তথ্য ছিল না।”

​তিনি আরও স্পষ্ট করেন যে, ক্লিনিক ম্যানেজমেন্টের নিয়ম অনুযায়ী যেকোনো কর্মী চাকরি ছাড়তে চাইলে অন্তত এক মাস আগে কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিকভাবে অবহিত করার নির্দেশনা রয়েছে। লাক্সমীও জানিয়েছিলেন, চাকরি চূড়ান্ত হলে তিনি নিয়ম অনুযায়ী এক মাস আগেই জানাবেন। ফলে তাকে চাকরি থেকে অব্যাহতি না দেওয়ার যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও সত্যের অপলাপ।

​ইলেকট্রিশিয়ান ইলিয়াছ হোসাইনের সাথে নার্স লাক্সমীর ব্যক্তিগত সম্পর্ক কিংবা কোনো দূরত্বের বিষয়ে প্রশ্ন করা হলে ডা. তানভীর আহমেদ জানান, তাঁদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে তিনি বা ক্লিনিক কর্তৃপক্ষ কিছুই জানতেন না।

​ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, তারা তদন্তকাজে পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। একটি অনাকাঙ্ক্ষিত আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রমান ছাড়া ক্লিনিক বা কোনো চিকিৎসকের নাম জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।

​উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে পৌর এলাকার মুড়িরগুল গ্রামে নিজ বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন ইলিয়াছ হোসাইন। এ ঘটনায় ইলিয়াছের বাবা বাদী হয়ে বড়লেখা থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ নার্স লাক্সমী রংডিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে বড়লেখা থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কলম্বিয়ার ভূমিকম্প পরবর্তী মানবিক সহায়তা

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে শান্তি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান

হ্নীলার মগপাড়া থেকে ইয়াবার চালান উদ্ধার হলেও প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা

১০

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১

১১

জাল ওয়ারিশ সনদে পালিত পুত্রের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

১২

শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল

১৩

ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী

১৪

উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭; প্রতিবন্ধী স্কুল কাগজেই সব, বাস্তবে ফাঁকা

১৫

এপিবিএন ক্যাম্পে ১৩ ফুটের অজগর, বনে অবমুক্ত

১৬

জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা সামসাদ জাহান তানিয়াকে সম্মাননা

১৭

​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

১৮

স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান

১৯

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২০