Bidyut Chandra Barman
২৭ আগস্ট ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সাংবাদিকের হাত-পা ভাঙার সংবাদ নিয়ে প্রতিবাদ,দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

কালিগঞ্জে সাংবাদিকের হাত-পা ভাঙার সংবাদ নিয়ে প্রতিবাদ,দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কালিগঞ্জে সাংবাদিকসহ তিনজন আহত এবং সশস্ত্র হামলার অভিযোগে গত ২১ আগস্ট কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি নিয়ে ‘দক্ষিণের মশাল’ আলোকিত কণ্ঠ’ এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘সাতনদী’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, কথিত মাদক কারবারিদের নেতৃত্বে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা চালানো হয়েছে এবং তাদের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এসব প্রতিবেদনে নিজদেবপুর গ্রামের শাহাদাত গাজীর ছেলে তুহিন, মুজিবুর রহমানের ছেলে মাহাবুব, মেহেদী, জহুর আলী গাজীর ছেলে ফারুক, মৃত নাসির উদ্দীনের ছেলে আরাফাত আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।তবে প্রতিবেদনে নাম আসা ব্যক্তিরা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, কথিত হামলার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাদের আরও অভিযোগ, যথাযথভাবে তথ্য যাচাই না করেই তাদেরকে মাদক কারবারি ও হামলাকারী হিসেবে সংবাদে উপস্থাপন করা হয়েছে, যার ফলে তাদের সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে।নাম প্রকাশিত কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং স্থানীয়ভাবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। তাদের দাবি, সংবাদে যেভাবে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, বাস্তব পরিস্থিতির সঙ্গে তার মিল রয়েছে কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

ফেরদৌসকে ঘিরেও স্থানীয়দের নানা অভিযোগ:

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সাংবাদিক ফেরদৌসের ভাই শেখ ফিরোজ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাংবাদিকদের পরিচয় ব্যবহার করে এলাকায় বিভিন্ন প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। সরকার পরিবর্তনের পর তিনি অনেকটা আড়ালে চলে গেলেও বর্তমানে সাংবাদিক ফেরদৌসের পরিচয়কে ব্যবহার করে একই ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এমন অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।স্থানীয়দের আরও অভিযোগ, সাংবাদিক ফেরদৌসের সঙ্গে কারও বিরোধ তৈরি হলে কিংবা কেউ তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়।

ফেরদৌসের স্বজনদের নিয়েও অভিযোগ:

এদিকে ফেরদৌসের ভাগনা মো. আরাফাত হোসেন (১৮) পিতা: আমিনুর রহমান এবং চাচাতো ভাই শেখ জনি (২৩), পিতা: হারুন অর রশীদ-কে নিয়েও স্থানীয় পর্যায়ে নানা অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ,ঐ দুজন মাদকাসক্ত এবং এলাকায় বিভিন্ন অনিয়ম ও হয়রানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।শেখ ফিরোজ, ফেরদৌস এবং তার পরিবারের বিরুদ্ধে অন্যের জমি জবরদখলের চেষ্টা,চোরাচালান, মাদকসংক্রান্ত কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ স্থানীয়ভাবে রয়েছে বলেও দাবি করেন তারা।এ বিষয়ে নাম প্রকাশিত পক্ষের দাবি, তাদের হাতে থাকা বিভিন্ন ভিডিও ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এসব অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

২১ আগস্টের ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন:

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ২১ আগস্টের কথিত হামলার ঘটনা নিয়ে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি,ঐদিন এলাকায় সংবাদে বর্ণিত ধরনের কোনো ঘটনা তারা প্রত্যক্ষ করেননি। ফলে প্রকৃতপক্ষে সেদিন কী ঘটেছিল, কার সঙ্গে কার বিরোধ হয়েছিল এবং হামলার ঘটনা আদৌ ঘটেছিল কি না তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।স্থানীয়দের একটি অংশের ধারণা, ব্যক্তিগত বিরোধ, মাদকসংক্রান্ত ভাগ-বাটোয়ারা কিংবা অন্য কোনো ঘটনার জেরে কোনো সংঘর্ষ হয়ে থাকলেও তার দায় নিরপরাধ ব্যক্তিদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে। তবে এটি স্থানীয়দের অনুমান এর সত্যতা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও প্রত্যক্ষ প্রমাণ প্রয়োজন।

সংবাদ প্রকাশে তথ্য যাচাইয়ের দাবি:

এ ঘটনায় নাম জড়ানো ব্যক্তিরা দাবি করেছেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের বক্তব্য, সংবাদ প্রকাশের আগে তাদের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করা হয়নি এবং তাদের বক্তব্য নেওয়া হয়নি।

তাদের দাবি,প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর উচিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য যাচাই করা।এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, কারও বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, জমি দখল কিংবা হামলার মতো গুরুতর অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণের ভিত্তিতে প্রকাশ করা উচিত। একইভাবে কোনো নিরপরাধ ব্যক্তির নাম মিথ্যাভাবে জড়ানো হয়ে থাকলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমেরও বিষয়টি পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ করা উচিত।

সর্বোপরি, ২১ আগস্টের কথিত ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা, জড়িত ব্যক্তি এবং প্রকাশিত অভিযোগের সত্যতা পরিষ্কার হলে বিভ্রান্তি দূর হবে এবং নিরপরাধ কারও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু

নতুন কুঁড়িতে ক্রীড়া প্রতিভা খুঁজতে লামায় শিক্ষার্থীদের মাঝে প্রচারণা

পরকীয়া প্রেমের জেরে প্রেমিক-প্রেমিকা আটক

মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার!

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে পৌর জাসাসের আনন্দ র‍্যালি

রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, সোলার ব্যাটারি চুরিতে অন্ধকার খেয়াঘাট, দুর্ভোগে তিন গ্রামের মানুষ,

১১

বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে…. ড. নুরুন নবী

১২

কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৩

লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ অ্যাম্বুলেন্স নেই, রেফার রোগীর দুর্ভোগ; ১০০–১৫০ শয্যার আধুনিক হাসপাতালের দাবি

১৪

শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না—রাঙামাটিতে সারজিস আলম

১৫

কালিগঞ্জে সাংবাদিকের হাত-পা ভাঙার সংবাদ নিয়ে প্রতিবাদ,দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৬

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের প্রস্তাব, ৯০ দিনে মামলার নিষ্পত্তির পক্ষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

১৮

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

১৯

১২ই রবিউল আউয়াল উপলক্ষে হোয়াইক্যংয়ে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান

২০