জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে পৌর জাসাসের আনন্দ র্যালি
রাঙামাটি প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হওয়ায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করেছে রাঙামাটি পৌর জাসাস।বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় পৌর জাসাসের উদ্যোগে আয়োজিত র্যালিটি রাঙামাটি তবলছড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেক্সটাইল মার্কেট এলাকায় গিয়ে প্রথম পর্যায়ের কর্মসূচি শেষ করে।এরপর বিএনপি জেলা কার্যালয় থেকে পুনরায় র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দীপন তালুকদার দীপুকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
রাঙামাটি পৌর জাসাসের সভাপতি শহিদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জাসাসের সহসভাপতি মো. মহিউদ্দিন মহিম ও রুমেল চাকমা, দপ্তর সম্পাদক রাহুল চাকমাসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়া রাঙামাটি সদর উপজেলা জাসাসের সভাপতি অদীরাম চাকমা, বিলাইছড়ি উপজেলা জাসাসের সভাপতি রিপন চাকমা, পৌর জাসাসের সিনিয়র সহসভাপতি আবদুল মালেক (মানিক), সদর উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম রোমান, সহসভাপতি ওয়াসিম নূর, পৌর জাসাসের সহসভাপতি খোকন মিয়াসহ পৌর, সদর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।র্যালি শেষে বক্তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার দীপুকে মনোনীত করায় তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি পার্বত্য এলাকার মানুষের কল্যাণ, উন্নয়ন ও জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।বক্তারা আরও বলেন, নতুন দায়িত্বে দীপন তালুকদার দীপু পার্বত্য এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন এবং রাঙামাটির উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ সময় তারা তার সফলতা কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দীপন তালুকদার দীপু সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে পাহাড়ের মানুষের কল্যাণ, উন্নয়ন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তার নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আরও গতিশীল ও জনবান্ধব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন