Bidyut Chandra Barman
২৭ আগস্ট ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ অ্যাম্বুলেন্স নেই, রেফার রোগীর দুর্ভোগ; ১০০–১৫০ শয্যার আধুনিক হাসপাতালের দাবি

লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ।

অ্যাম্বুলেন্স নেই, রেফার রোগীর দুর্ভোগ; ১০০–১৫০ শয্যার আধুনিক হাসপাতালের দাবি।

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা পাহাড়, অরণ্য ও দুর্গম জনপদবেষ্টিত একটি বিস্তীর্ণ এলাকা। প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ দীর্ঘদিন ধরিয়া মাত্র ৫০ শয্যার সক্ষমতা নিয়েই চলিতেছে হাসপাতালটি। ফলে জনসংখ্যার তুলনায় চিকিৎসা অবকাঠামোর সীমাবদ্ধতা দিন দিন প্রকট হইয়া উঠিতেছে।
অপরদিকে, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরিয়া নিজস্ব অ্যাম্বুলেন্স না থাকায় সংকটাপন্ন ও রেফার করা রোগীদের উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরে চরম দুর্ভোগ পোহাইতে হইতেছে বলিয়া স্থানীয়দের অভিযোগ। চকরিয়া, কক্সবাজার কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেওয়ার ক্ষেত্রে জরুরি সময়ে দ্রুত পরিবহন না পাওয়ায় জীবনঝুঁকি বাড়িতেছে। অনেক ক্ষেত্রে বেসরকারি যানবাহনের ওপর নির্ভর করিতে হয়।
একটি হিসাব অনুযায়ী, লামা উপজেলায় প্রায় ২ হাজার ৮০০ মানুষের বিপরীতে রয়েছে মাত্র একটি হাসপাতাল শয্যা। ফলে রোগীর চাপ বাড়িলে পর্যাপ্ত শয্যা পাওয়া কঠিন হইয়া পড়ে। দুর্গম পাহাড়ি এলাকার বিপুলসংখ্যক মানুষও এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। জরুরি, প্রসূতি, শিশু ও দুর্ঘটনাজনিত চিকিৎসায় বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাইতে হয়।
স্থানীয়দের দাবি, জনসংখ্যা ও রোগীর চাপ বিবেচনায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও জরুরি বিভাগ সম্প্রসারণের পাশাপাশি অতি দ্রুত একটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হউক।
লামাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করিয়া দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করিবে। পাহাড়ি এই জনপদের মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করিতে একটি আধুনিক হাসপাতাল ও নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স সেবা এখন সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু

নতুন কুঁড়িতে ক্রীড়া প্রতিভা খুঁজতে লামায় শিক্ষার্থীদের মাঝে প্রচারণা

পরকীয়া প্রেমের জেরে প্রেমিক-প্রেমিকা আটক

মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার!

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে পৌর জাসাসের আনন্দ র‍্যালি

রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, সোলার ব্যাটারি চুরিতে অন্ধকার খেয়াঘাট, দুর্ভোগে তিন গ্রামের মানুষ,

১১

বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে…. ড. নুরুন নবী

১২

কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৩

লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ অ্যাম্বুলেন্স নেই, রেফার রোগীর দুর্ভোগ; ১০০–১৫০ শয্যার আধুনিক হাসপাতালের দাবি

১৪

শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না—রাঙামাটিতে সারজিস আলম

১৫

কালিগঞ্জে সাংবাদিকের হাত-পা ভাঙার সংবাদ নিয়ে প্রতিবাদ,দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৬

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের প্রস্তাব, ৯০ দিনে মামলার নিষ্পত্তির পক্ষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

১৮

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

১৯

১২ই রবিউল আউয়াল উপলক্ষে হোয়াইক্যংয়ে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান

২০