Bidyut Chandra Barman
২৭ আগস্ট ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে কমিটির আহ্বায়ক মো. আজিজুল হকের নেতৃত্বে জেলা কোর্ট চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি কোর্ট চত্বর থেকে ফুড অফিস, উদয়ন মোড়, জেলা পরিষদ, হুজরাপুর, পুরাতন জেলখানা, ওয়ালটন মোড়, বড় ইন্দারা মোড়, পুরাতন বাজার, সদর মডেল থানা, সদর হাসপাতাল, মিস্ত্রিপাড়া, মিস্ত্রিপাড়া গোরস্থান, নিমতলা মোড়, ফকিরপাড়া গোরস্থান, বাতেন খাঁ মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে প্রায় ৩৫ থেকে ৪০টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ছোট ট্রাক ও ৮ থেকে ১০টি মোটরসাইকেল অংশ নেয়। এতে আনুমানিক ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন। র‍্যালির সামনে, মাঝখানে ও পেছনে নিরাপত্তার দায়িত্বে পোশাক পরিহিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান তুলে ধরা হয়। পাশাপাশি তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু

নতুন কুঁড়িতে ক্রীড়া প্রতিভা খুঁজতে লামায় শিক্ষার্থীদের মাঝে প্রচারণা

পরকীয়া প্রেমের জেরে প্রেমিক-প্রেমিকা আটক

মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার!

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে পৌর জাসাসের আনন্দ র‍্যালি

রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, সোলার ব্যাটারি চুরিতে অন্ধকার খেয়াঘাট, দুর্ভোগে তিন গ্রামের মানুষ,

১১

বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে…. ড. নুরুন নবী

১২

কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৩

লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ অ্যাম্বুলেন্স নেই, রেফার রোগীর দুর্ভোগ; ১০০–১৫০ শয্যার আধুনিক হাসপাতালের দাবি

১৪

শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না—রাঙামাটিতে সারজিস আলম

১৫

কালিগঞ্জে সাংবাদিকের হাত-পা ভাঙার সংবাদ নিয়ে প্রতিবাদ,দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৬

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের প্রস্তাব, ৯০ দিনে মামলার নিষ্পত্তির পক্ষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

১৮

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

১৯

১২ই রবিউল আউয়াল উপলক্ষে হোয়াইক্যংয়ে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান

২০