Bidyut Chandra Barman
২৭ আগস্ট ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ২৪ বছর বয়সী এক বিবাহিত নারীকে জীবন বাজি রেখে রক্ষা করেছেন পুলিশ কনস্টেবল অমিত হাসান।

নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দেওয়া এই পুলিশ সদস্যের প্রশংসায় এখন এলাকাবাসী ও ওই নারীর পরিবার।

​পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে পৌর এলাকার শিমরাইল কান্দি এলাকার প্রথম সেতু (শিমরাইল সেতু) থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন ওই নারী। পারিবারিক অভিমান থেকে তিনি এই পথ বেছে নিয়েছিলেন বলে জানা গেছে।

ঠিক সেই মুহূর্তে এক ব্যাচমেটকে নিয়ে সেখানে ঘুরতে যাওয়া পুলিশ লাইন্সের কনস্টেবল অমিত হাসান বিষয়টি দেখতে পান। মুহূর্তের মধ্যে কোনো কিছু না ভেবে তিনি নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে ওই নারীকে উদ্ধার করেন।

পরে একটি নৌকার সহায়তায় তাকে নদীর পাড়ে এনে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

​ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বে থাকা কনস্টেবল মঞ্জুর আলম ফারাবী জানান, সেতু থেকে এক নারী নদীতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কনস্টেবল অমিত হাসান পানিতে লাফিয়ে পড়েন এবং তাকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার খোঁজখবর নেন।

​উদ্ধার হওয়া ওই নারীর মা জানান, প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা-জগতসার গ্রামে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে বসবাস করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার কারণে প্রায় তিন মাস আগে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।

​এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে মেয়েটি আত্মহত্যার উদ্দেশ্যেই ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। আমাদের এক পুলিশ সদস্য তাৎক্ষণিক সাহসিকতা দেখিয়ে পানিতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
পরে রাতে ১২টার দিকে তাকে তার মা ও বোনের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।’

​কনস্টেবল অমিত হাসানের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও মানবিক ভূমিকার জন্য স্থানীয় এলাকাবাসী ও মেয়েটির পরিবার পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু

নতুন কুঁড়িতে ক্রীড়া প্রতিভা খুঁজতে লামায় শিক্ষার্থীদের মাঝে প্রচারণা

পরকীয়া প্রেমের জেরে প্রেমিক-প্রেমিকা আটক

মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার!

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে পৌর জাসাসের আনন্দ র‍্যালি

রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, সোলার ব্যাটারি চুরিতে অন্ধকার খেয়াঘাট, দুর্ভোগে তিন গ্রামের মানুষ,

১১

বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে…. ড. নুরুন নবী

১২

কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৩

লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ অ্যাম্বুলেন্স নেই, রেফার রোগীর দুর্ভোগ; ১০০–১৫০ শয্যার আধুনিক হাসপাতালের দাবি

১৪

শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না—রাঙামাটিতে সারজিস আলম

১৫

কালিগঞ্জে সাংবাদিকের হাত-পা ভাঙার সংবাদ নিয়ে প্রতিবাদ,দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৬

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের প্রস্তাব, ৯০ দিনে মামলার নিষ্পত্তির পক্ষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

১৮

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

১৯

১২ই রবিউল আউয়াল উপলক্ষে হোয়াইক্যংয়ে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান

২০