Bidyut Chandra Barman
২৬ আগস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারি চালিত অটোরিকশায়
কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ
হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে এ অভিযান চালানো হয়। আটক হৃদয় দুর্গাপুর শহরের মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ঝানজাইল রাত্রীকালীন চেকপোস্টের দায়িত্ব শেষে থানায় ফিরছিলেন উপপরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানসহ একদল পুলিশ। পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন তারা। পুলিশ দেখেই অটোরিকশাসহ পালানোর পালানোর চেষ্টা করেন হৃদয়।পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

পরে স্থানীয়দের উপস্থিতিতে অটোরিকশাটি তল্লাশি করে এর ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রতি বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা হিসেবে উদ্ধার করা মাদকের মোট মূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২৬/০৮/২৬ ইং

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু

নতুন কুঁড়িতে ক্রীড়া প্রতিভা খুঁজতে লামায় শিক্ষার্থীদের মাঝে প্রচারণা

পরকীয়া প্রেমের জেরে প্রেমিক-প্রেমিকা আটক

মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার!

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে পৌর জাসাসের আনন্দ র‍্যালি

রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, সোলার ব্যাটারি চুরিতে অন্ধকার খেয়াঘাট, দুর্ভোগে তিন গ্রামের মানুষ,

১১

বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে…. ড. নুরুন নবী

১২

কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৩

লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ অ্যাম্বুলেন্স নেই, রেফার রোগীর দুর্ভোগ; ১০০–১৫০ শয্যার আধুনিক হাসপাতালের দাবি

১৪

শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না—রাঙামাটিতে সারজিস আলম

১৫

কালিগঞ্জে সাংবাদিকের হাত-পা ভাঙার সংবাদ নিয়ে প্রতিবাদ,দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৬

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের প্রস্তাব, ৯০ দিনে মামলার নিষ্পত্তির পক্ষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

১৮

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

১৯

১২ই রবিউল আউয়াল উপলক্ষে হোয়াইক্যংয়ে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান

২০