রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
পটিয়া সংবাদ দাতা:
চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের গিরিশ চৌধুরী বাজারস্থ রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় পবিত্র কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা ইয়াসিন আরাফাত-এর সভাপতিত্বে এবং হাফেজ মুহাম্মদ সুলাইমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের কুরআন মাজিদের সবক প্রদান করেন হাফেজ মাওলানা নুরুল আবছার, হিফজ বিভাগের সিনিয়র শিক্ষক, আল জামিয়া আল ইসলামিয়া, পটিয়া।
প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা আজিজুল হক, শিক্ষক, আল জামিয়া আল ইসলামিয়া, পটিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা ইব্রাহীম, সাধারণ সম্পাদক, পটিয়া জাতীয়তাবাদী ওলামা দল।
অনুষ্ঠানে জানানো হয়, মাত্র তিন মাসে নূরানী কায়দা এবং চার মাসে আমপারা সম্পন্ন করে কুরআন মাজিদের সবক গ্রহণের সৌভাগ্য অর্জন করেছে তিনজন শিক্ষার্থী।
বক্তারা বলেন, কুরআনের শিক্ষা কেবল তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর আদর্শ অনুসরণ করে জীবন গঠনই একজন মুসলমানের প্রকৃত দায়িত্ব। তারা অভিভাবকদের সন্তানদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪২
মন্তব্য করুন