মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে
অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার!
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের মেরকুটা গ্রামের আলোচিত আলমগীর হোসেন অবশেষে মাদক, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন।
আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তাকে নবীনগর থানার হাজতখানায় রাখা হয়েছে।
সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালে আলিয়াবাদ গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, আলমগীরের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ ইতোমধ্যে বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন