Bidyut Chandra Barman
১৮ আগস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ‘হানিট্র্যাপ’, আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে নারীসহ ৪ জন আটক

শ্রীপুরে প্রেমের ফাঁদে ‘হানিট্র্যাপ’, আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে নারীসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণদের ডেকে এনে আপত্তিকর ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কৌশলে তরুণদের প্রেমের ফাঁদে ফেলে নির্দিষ্ট স্থানে ডেকে আনত। পরে সেখানে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হতো বলে অভিযোগ উঠেছে।

আটক চারজনের মধ্যে স্থানীয় একটি কলেজের তিন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে দুজনের বয়স ১৭ বছর এবং অপরজন মাহবুবের বয়স ২০ বছর। অপর আটক ব্যক্তি ওই বাড়ির মালিকের স্ত্রী সেলিনা আক্তার। তবে অভিযোগের সঙ্গে কার কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, খোকন ও তার স্ত্রী সেলিনা দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর তাদের বাড়িতে তরুণীদের নিয়ে আসতেন। এরপর বিভিন্ন তরুণকে কৌশলে ওই বাড়িতে ডেকে এনে আপত্তিকর ভিডিও ধারণ ও অর্থ আদায়ের ঘটনা ঘটানো হতো।

এ ঘটনায় ভুক্তভোগী মনির হোসেনের অভিযোগ, গত শনিবার (১৫ আগস্ট) তাকে রাস্তা থেকে কৌশলে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি আপত্তিকর ভিডিও ধারণ করা হয় এবং বড় অঙ্কের টাকা দাবি করা হয়। পরে টাকা দেওয়ার পর তিনি সেখান থেকে বের হতে সক্ষম হন বলে জানান।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে ওই চক্রের বিরুদ্ধে এর আগেও ‘হানিট্র্যাপ’ পদ্ধতিতে মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাতের অভিযোগের তথ্য পাওয়া গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হানিট্র্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অপরাধ বা প্রতারণার ঘটনায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং অপরিচিত ব্যক্তির আমন্ত্রণে নির্জন স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কলম্বিয়ার ভূমিকম্প পরবর্তী মানবিক সহায়তা

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে শান্তি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান

হ্নীলার মগপাড়া থেকে ইয়াবার চালান উদ্ধার হলেও প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা

১০

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১

১১

জাল ওয়ারিশ সনদে পালিত পুত্রের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

১২

শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল

১৩

ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী

১৪

উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭; প্রতিবন্ধী স্কুল কাগজেই সব, বাস্তবে ফাঁকা

১৫

এপিবিএন ক্যাম্পে ১৩ ফুটের অজগর, বনে অবমুক্ত

১৬

জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা সামসাদ জাহান তানিয়াকে সম্মাননা

১৭

​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

১৮

স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান

১৯

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২০