Bidyut Chandra Barman
১৯ আগস্ট ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী

ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী

​মোঃ ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজারের যাত্রী ছাউনিটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল দশায় উপনীত হয়েছে। টিন ভেঙে নষ্ট হয়ে যাওয়া এবং বসার বেঞ্চ ভেঙে যাওয়ার ফলে ব্যস্ততম এই বাজারে আসা সাধারণ পথচারী ও স্থানীয় লোকজনের বিশ্রামের একমাত্র স্থানটি এখন প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে এই যাত্রী ছাউনিটিতে সবসময় পথচারী ও স্থানীয় লোকজনের আনাগোনা এবং মুখর কোলাহল লেগেই থাকত।

দূরদূরান্ত থেকে আসা মানুষ বাজারে এসে এখানে স্বস্তিতে বসে বিশ্রাম নিতেন। কিন্তু দীর্ঘদিন ধরে ছাদের টিন নষ্ট হওয়া এবং দেয়ালের সাথে যুক্ত বেঞ্চগুলো ভেঙে যাওয়ায় এটি এখন আর বসার উপযোগী নেই। বর্তমানে ছাউনির ভেতরে বিভিন্ন দোকানের অব্যবহৃত মালামাল ও জিনিসপত্র রাখা হচ্ছে।

​বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা জানান, একটি জনবহুল বাজারে যাত্রীদের বসার জন্য এমন একটি ছাউনি থাকা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় সেটি নিজের কার্যকারিতা হারিয়েছে।

দ্রুত নষ্ট হয়ে যাওয়া টিনগুলো পরিবর্তন এবং ভাঙা বেঞ্চগুলো মেরামত করা হলে ছাউনিটি তার পূর্বের প্রাণবন্ত রূপ ফিরে পাবে বলে তারা আশাবাদী।

​এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও বাজার কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম জামাল মহোদয়ের জরুরি সুদৃষ্টি কামনা করা হয়েছে।

তারা মনে করেন, সময়মতো এই যাত্রী ছাউনিটি সংস্কার করা হলে বিনাপানি বাজারের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কলম্বিয়ার ভূমিকম্প পরবর্তী মানবিক সহায়তা

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে শান্তি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান

হ্নীলার মগপাড়া থেকে ইয়াবার চালান উদ্ধার হলেও প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা

১০

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১

১১

জাল ওয়ারিশ সনদে পালিত পুত্রের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

১২

শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল

১৩

ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী

১৪

উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭; প্রতিবন্ধী স্কুল কাগজেই সব, বাস্তবে ফাঁকা

১৫

এপিবিএন ক্যাম্পে ১৩ ফুটের অজগর, বনে অবমুক্ত

১৬

জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা সামসাদ জাহান তানিয়াকে সম্মাননা

১৭

​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

১৮

স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান

১৯

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২০